দেশদ্রোহী
- মোঃ ফয়সাল খান

আবদ্ধ আছো তুমি, বাঁধা জিঞ্জির, ঐ বন্দি শিবিরে,
আছো খুলে বসে হৃদয়মুকুট অবনত বসে শিরে;
এই নত শীর হারিয়ে যাবে কোটি জনতার ভীড়ে।
“কাদের পানে কর হাত জোড়?
কাদের গোলাম বানীর?”
এই গোলামীর হিসাব দিবে, চির লিখন তা বিধির।
নিজেকেই তুমি করিয়াছো দাস,
বিলিয়া জাতির নির্যাস,
ভেবে বসেছো পেয়েছো তুমি হোথায় স্বর্গবাস,
গোলামী করিয়া স্বজাতীর তুমি করিছো সর্বনাশ;
ভেবে কি দেখেছো তোমাতে জাতি নাজেহাল অবশেষ।
স্বদেশের মান ছিনিমিনি করিয়া, রয়েছো নিরুদ্বেগ,
এই স্বদেশের মান বাচাতে
নাহি করিলে কিঞ্চিৎ ত্যাগ!
তোমাতে লিপ্সা প্রতি ইঞ্চিতে ধমনীর ধারে ধারে,
তোমাতে ঘাতকের রক্ত বহে শিরা-উপশিরায় মহা ভীড়ে।
নরপশু রুপ ধারণ করিছো নিত্যদিনের কাজে,
তোমার বসবাস মানায় শুধু বনবাদারের মাঝে।
আর কতকাল করিবে দালালী, নরপিচাশের বেশে,
যাইবে তুমি কোটি জনতার
ঘৃণার স্রোতে সদা ভেসে।
নিজের শিকড় তুলে তুমি তব বটগাছে বসিয়াছো,
পরগাছা রুপে ছিন্নমুলে বসে গোলামীর বুলি ছুড়িছো।
মুখোশ পড়িয়া চলিছো সারণি, লোলুপ চক্ষু মেলে,
ঠকিয়েছো তুমি মাতৃভূমিকে,
অতি ধীর কোশলে।
স্বার্থ হাসিলে স্বদেশ ভূমিকে নিলামে তুলিয়া লও,
লালসার তাড়নায় মাতৃভূমিকে সহসা ভুলিয়া যাও!
কেন হে নরপশু তোমাতে নরপিচাশের বাস,
তোমাতে নিহিত বিশ্বাসঘাতকের ঘৃণিত সর্বনাশ।
তোমার হৃদয় হাবিয়ার হুতাশনে দগ্ধিবে চিরকাল,
তোমাতে বহমান মীরজাফরের রক্তেরো অবিকল।
মানুষ রুপে কেন অমানুষ, করিছো অসৎ পণ,
এহেনো করিয়া রণ ডাকিছো, সদা সহসা ক্ষণ।
চিরকাল তব ঘৃণা বর্ষিবে - তোমারো মুখপানে,
সহসা বিলীন পৃথিবীতে তুমি, ধিক্কারের ঐ বানে।
দেশকে যদি না ভালোবাসো কভু
কেন আছো তুমি হেথায়?
চলে যাও দ্রুত চলে যাও তুমি গোলামী করিছো যেথায়।
তোমার তরে ধিক্কার জানাই, ঘৃণা শত অবিরত,
তোমার জীবনে নেমে আসে যেন,
অভিশপ্তের মহাকালরাত।
হে দেশদ্রোহী, অতিসত্ত্বর তুমি হয়ে যাও দেশান্তর,
সোনালী আলোয় আলোকিত হোক নবঊষা মোর ভোর।
নব রবিরো কিরণে ভাসুক
নব বাংলার আঙিনা;
মুক্ত বাতাসের তোড়ে নেড়ে যাবে নিশান টাঙানো দখিনা।
বুকভরা যাতনার অনল প্রবাহের কাঁদে জাতি পথেপথে,
কষ্ট যাতনা খরিদ করিলা
জাতিকে ছুড়িলা বিপথে।
তোমাকে পাকড়াও করিবে সত্ত্বর ঘোরঘোর অমানিশা,
পাবে নাকো খুজে ফের তথা পথেরো ফের দিশা।
ওহে দেশদ্রোহী, কেন তোমার দোরে দুর্নীতি ঘুরেফিরে,
কেন পড়িছো বেইমানির তাজ,
অবনত ঐ শিরে।
দুঃখ সাগরের অতল গহবরে স্বজাতি হাবুডুবু খায়,
এহেনো সময় মীরজাফরেরা বেইমানির জয়োগান গায়
তোমাদের ঐ মিথ্যার বাতি-
নিভিবে তব মহারণে;
ভেসে যাবে সহসা বেইমানের দল মহাপ্রলয়ের মহাবাণে।
“মহাপ্রলয়ের এই মহাসংকট ক্ষণে মহাকান্ডারীর আহবান,
বিলীন করিয়া জালিমের হস্ত জাতি হবে তব মহিয়ান”।


০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026