পাপবৃক্ষ
- মোঃ ফয়সাল খান
মোরা ভুলিয়াছি স্রষ্টাকে, ভুলিয়া গিয়েছি সৃষ্টিতে মগ্ন থেকে,
রিপুর তাড়নায় বিপথে বিচরণ,
নতজানু তব নয়া অনাচারের দিকে;
বিবেককে জলাঞ্জলি দিয়ে কুকাজে মত্ত বেশ,
তিলেতিলে করিতেছি জীবনকে নিঃশেষ।
সানুমান সম পাপের বোঝা শীরে আছে সদা চেপে,
পাপের পারাবার নাহি পরিমাপ করতে পারি আহা মেপে,
অকাজে কুকাজে সদা ডুবিয়া থাকি, হাবুডুবু খাই দিবস নিশা,
এহেনো চলিলে কভু পাবোনা পথেরো দিশা।
হিংসায় জ্বলেপুড়ে যায় মোদের মনপ্রাণ সদাক্ষণ,
যখনি সাফল্য পেয়েছে দেখি অন্য কোনো জন।
মূর্খের মতো আচরণে লিপ্ত সোজা পথ থেকে বেকে,
বিদ্যাটুকু লয় হয়ে যায় জানো কি? কি হেতু? হিংসা মগ্ন থেকে।
সত্যকে ছুড়িলাম বহুদুর দুরে, মিথ্যাকে টানিলাম অকারনে বুকে,
মৃত্যুয়াপন এ জীবনে ক্ষণকাল বাস,
সদাক্ষণ করিতেছি পাপবৃক্ষের চাষ।
পাপের সাগরে ডুবে মরি হায়, হতভাগা এ জীবন শেষ।
দিন যায় রাত গত নব ভোর উদিত,
সোনালী ভোরের মতোই যদি অন্তর হইতো আলোকিত!
পঙ্কিলে সাতাঁর কেটে তীরে উঠে সাধিব,
যাহা বলি শোনো হে, সোজা পথ আগত।
ঝান্ডা হাতে ফিরে এসো, এসো ফের উড়াতে,
সপে নাও যতনে সত্যকে দুহাতে।
মহাকালে হারিয়ে যেতে নেই বেশি দেরি,
পিছে ধায় মরণ সদা, সম্মুখে দন্ডায়মান আখেরী
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।