বিজ্ঞ অবোধ
- রফিকুল ইসলাম রফিক

মোহ আর মায়ায় তোরে রেখেছে ঘিরে জগৎ সংসার
প্রেয়সীর ভালবাসা মোহময় পীরিতের বাগান
লোভ আর লালসার অফুরন্ত সম্পদের পাহাড়
চুপিসার করেছে আপন তোরে অন্ধ বধির।
ঘুর্নাক্ষরেও পাসনি টের কি করে কি হলো
মেঘে মেঘে কত বেলা গেল?
তাই আজ নিজেকে ভাবিস তুই মহাগুরু পন্ডিত জ্ঞানী
দুনিয়ার মহারাজ ক্ষমতার মালিক।
আসলে আসল কি, তাকি তুই জানিস?
এ মায়ার সংসারে তুই হলি বিজ্ঞ অবোধ
এক অসহায় অক্ষম মানুষ
চোখবাধা কলুর বলদের মতো
অবিরাম চলেছিস টেনে জীবনের ঘানি
কক্ষনো কি ভেবে দেখেছিস, বিজ্ঞ অবোধ
মোহময় সম্পদ, ভালবাসা, এ মায়ার সংসার
আসলেই কার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026