বাংলাদেশ
- ফয়জুল মহী

পোয়াতি কালো মেঘে ভাঙে জলের পৃথিবী
ভাঙা বৈঠায় লেগে আছে রক্ত জলের ছাপ
চাই ধবল জ্যোৎস্না, চাই একমুঠো সাদা মাটি।

রক্ত জলের স্বপ্নেরা শুয়ে আছে
বিষন্ন বিছানায় কবিতার কপাট খুলে
স্বপ্ন পুড়ে জলের ছাই, রুপার কৌটায় দানব
ভালোবাসার নীলবর্ণ খাম ঝুলছে কাঁটাতারে
রাম রহিম জন ফেলানী অথবা নিরীহ কৃষক।

একদল দানব খুলে বসেছে
মিথ্যা চেতনার নৃশংস কালো যাদুর ব্যবসা
সেই দানবের অট্টহাসিতে শংকিত জনমত
কামান বন্দুক বুলেট উড়োজাহাজ
ছোট্ট শিশুর লাশ নারীর লাশ, লাশ আর লাশ ।

আধিপত্যবাদ ও দুশাসনের বিরূদ্ধে
শক্ত প্রতিরোধে এক একজোট ছাত্র জনতা
দেয়ালে দেয়ালে ঝুলে রাঙা পোস্টার মুক্তির স্লোগান,
ফুৎকারে উড়ে যাবে দুঃশাসনের কাল
বেশুমার ছাত্র জনতার কন্ঠে বাজে আজ বিপ্লবী গান।

প্রতিরোধের গণ-মিছিল হতে তীব্র প্রতিরোধে গলে কষ্টের বরফ
বিষাদের জলে প্রচণ্ড জ্বলোচ্ছাস ভাঙবে দানবীয় পাহাড়।
ক্রোধমিশ্রিত চোখ নক্ষত্রের মতো জ্বল জ্বল
গতরে ক্ষোভের দারুণ বিষ্ফোরণের দিন আজ
গণ-অভ্যুত্থানে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে নতুন এক দেশ, বাংলাদেশ।


১২-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৪-২০২৫ ২০:১৪ মিঃ

আকাশে অশ্রুজল, রক্তে ধুয়ে মাটির ইতিহাস দানব চূর্ণে জাগে আজ বিদ্রোহী নিশ্বাস।
"গণ-অভ্যুত্থানে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে নতুন এক দেশ, বাংলাদেশ।"

ছাত্র জনতার মুষ্টিবদ্ধ কণ্ঠে ফিরে আসুক মুক্তির সূর্যদয়।
????
কালো দানবের মিছিলে রক্তজল ছাপা বৈঠা আজ বিপ্লবী ঝড়ে দুলছে,
প্রিয় কবি, বাংলা কবিতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই
— আপনি রক্তাক্ত স্বপ্নকে সাহসী প্রতিরোধের ভাষায় রূপ দিয়েছেন।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026