কথা বলতেও ট্যাক্স লাগে যেনো-আশ্চর্য্য!
- কাজী ফাতেমা ছবি

অনেক কথা বলার থাকে,
কিছু কথা শুনার অপেক্ষাও মন আঁকুপাকু করে ,
না বলা কথাগুলো মনের হার্ডডিস্কে জমিয়ে টুইটুম্বুর;
বলতে চাইলেও আর বলা হয়ে উঠেনা কখনো তারে।

এই কথা সেই কথা কত কথাইতো মুখে বলা হয়ে যায়
অথচ যা বলা ন্যায্য,যা বললে ভিতরের ভালবাসা, ক্লেদ,
যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে অকপটে সেই কথাগুলো
হয়না বলা কখনো আর।

সেদিন অস্ফুট ইঙ্গিতে একটু
তোমাকে শুনাতে চেয়েছিলাম না বলা কথাগুলো
তুমি চোখে তাকাতেই বলার স্বাধ উবে গেলো হাওয়ায় সেদিন।

কথা বলা ছাড়া যে আমি থাকতেই পারি না
সেই আমি কত কথা পেটে জমিয়ে রাখি-ভাবো একবার!

কথা বলারও কিছু মুহুর্ত লাগে, লাগে প্রতিপক্ষের শুনার আগ্রহ
অথবা আগ্রহ প্রকাশের ভঙ্গিটা ইঙ্গিতেও হতে পারতো!
সে কিছুই হলো না।
তুমি আমায় ব্যাকরণ শিখতে বলেছিলে!
হাহাহা-আমি ব্যাকরণ শিখিনি আজো, শিখবোও না
ভালবাসার সাথে কথা বলতে ব্যাকরণ- ধুর ছাই!
না হয় অগুছালোই থেকে গেলাম।

তাই কল্পনায় অথবা বিড়বিড় করে কথা বলে যাই
শুধু আমার বুকের হার্ডডিস্কে স্থান স্বল্পতার জন্য
হার্ডডিস্ক খালিও করতে পারছিনা আবার
কত গুরুত্বপূর্ণ কথা; কত স্মৃতি জড়ানো সময়ের গল্প
কিছু সুন্দর মুহুর্তের মুগ্ধতা আলাপও আছে যা সেভ করা চিরস্থায়ী,
চিরস্থায়ী সেভ করা ফোল্ডার লক করে রেখেছি জানো?
তোমার নামের পাসওয়ার্ড দিয়ে;অথচ তুমি জানতেই পারবে না।

তাহলে বলো,হার্ডডিস্ক ফরমেট দেই কিভাবে?
তুমি যখন ঘুমিয়ে পড় তখন তোমার নিদ্রিত মুখের দিকে তাকিয়ে
অনেক কথাই বলে ফেলি; তখন তুমি আমার কাছে অচেনা মানুষ
ঘুম থেকে যদি কখনো দেখ,আমি তোমার মুখের উপর ঝুঁকে আছি
জিজ্ঞ্যেস করোনা কি করছিলাম আমি; অথবা ভেবে নিও না
আবেগে আপ্লুত হয়ে তোমাকে আদর খাচ্ছি;
আবার জড়িয়ে ধরতেও যেও না আবেগে
আশাহত হতে হবে তবে।

কারণ আমি এসবের কিছু্ করছিলাম না শুধু না বলা কিছু কথা
তোমাকে কোন এক মুহুর্তে বলার ট্রায়াল নিচ্ছিলাম।
(৩০ অক্টোবর,২০১৪)
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:১৭


১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026