তোমার সরলতা.....
- কাজী ফাতেমা ছবি

কতদিন দেখি না তোমায়, কল্পনায়ও আসো না আর
কখনো সখনো মনে হলে ভাবতে বসি,
একদিনই দেখা হয়েছিল কোনো এক রাস্তার বাঁকে,
অনেক না করার পরেও বেঁকে বসেছিলে
আমাকে দেখবেই একটিবার,
অস্বস্তিকর সময়টিতে ছিলাম অস্থির।

তবুও ঢিপ ঢিপ বুকে দাঁড়িয়েছিলাম রাস্তার কিনারে,
আচমকা সামনে এসে দাঁড়ালে
স্নিগ্ধ প্রভাতের মিষ্টি আলোর মতই
এক চিলতে সরল হাসি দিয়ে।

কেনো জানি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম
টলটলে পানির মতই স্বচ্ছ তুমি,তোমার মন।

আমাকে অবাক করে দিয়ে তুমি ছুঁ মেরে
লাঞ্চবাটি'টি নিয়েছিলে তুলে হাতে আর
উঁচু নিচু পথ দেখিয়ে দিয়ে হেঁটেছিলে পথ পাশাপাশি
কর্দমাক্ত পথ চলছিলাম পিছু পিছু তোমার।

তোমার দায়িত্ববোধ আমাকে বিষ্মিত করেছিল।
ছোট্ট রেষ্টুরেন্টে বসে শুনেছিলাম জীবনের গল্প,
তোমার ভালবাসা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর মানুষগুলো,
যাকে হারিয়েছ দুই বছর স্মৃতি নিয়ে ফেরি করছ দু:খের।

ভালবাসা এমনই; স্বান্তনা দিয়েছি আশা দিয়েছি,
সে আসবে ফিরে দেখো তোমার কাছেই অবশেষে,
কফি খেতে খেতে কতটা সময় পেরিয়েছে ঘোর লাগা বেলাটি,
আচ্ছা ভালবাসায় এত কষ্ট কেনো?

ভালবাসলেই কি দু:খের ডালি সাজাতে হয়,
এত আবেগ কেনো ঝরে পড়ে অবেলায়, অবহেলায়
আমিও আজকাল আবেগহীন হতে চাই
আবেগের মূল্য নেই আর এখানে
যান্ত্রিক শহরে আবেগের মূল্য অস্তিত্বহীন।

কিন্তু তোমার সরলতা, বিশ্বাস আর
আশা আকাঙ্খা বাস্তবে রূপ নিয়েছে;
ফিরে এসেছে সে, তোমার ভালবাসার ছায়ায়
আজ আমি ভালবাসায় ফের হয়েছি বিশ্বাসী
ভালবাসার পরীক্ষায় জয়ী তুমি,
ভাবতেই ভেসে উঠে সেই স্নিগ্ধ সরল হাসিমাখা মুখখানি
তোমার সরলতা তোমার ভালবাসা নিয়ে
অন্তহীন পথ চলো আত্মবিশ্বাসে ভর দিয়ে।
-
শুনেছি, বছরখানেক বাদে যে এসেছিল সে চলে গিয়েছিলো
তুমিও অন্যের হাত ধরে জীবনের পথ চলা শুরু করেছো
এবং তোমার কোল জুড়ে ফুটফুটে রাজকন্যা
আহা কি সুখিই না লাগে এবেলা তোমাকে।
দেখেছো-জীবন কেমন কোথায় কাকে নিয়ে যায়
কার হাত ছুঁয়ার কথা কার হাত ছুয়েঁ বেঁচে আছো.
ভুলে গিয়েছো কি প্রথম প্রেম-
যাকে না পেলে তুমি তখন ছিলে অস্তিত্বহীন?
ভুলে যেতে হয়-ভুলগুলো সময়ই অতীত ডহরে ঠেলে ফেলে।
তুমি ভাল থেকো রাজকন্যার মা মমতাময়ীর কাছ ঘেঁষে আর
রাজকন্যার হাত ধরে
সে বড় হোক তোমার মত সহজ সরল এবং স্নিগ্ধ হাসি ঠোটেঁ নিয়ে।
(২৭/০৯/২০১৩)

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026