সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে.......
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি
#সামু ব্লগ বন্ধ না হোক=
যেথায় আমরা দিবানিশি, অন্তর খুলে বলি
খোলা হাতে লিখি সবাই, শব্দে শব্দে জ্বলি,

যেথায় ব্লগার বন্ধু আমরা, এক সূতাতে গাঁথা
রম্য কাব্য গল্প পড়ে, ঠান্ডা করি মাথা।

যেখানটাতে হাসি ঠাট্টা, গল্প গুজব করি
একে অন্যের সাথে সুখে ভাতৃত্বের ভিত গড়ি।

বিদেশ বিভুঁই থাকে যারা, এখানটাতে এসে
দুঃখ সুখের ভাগে তারা, যায় আনন্দে ভেসে।

ভ্রমন নাটক ছবি কাব্য, কত শত খবর
করলে লগিন সেখানটাতে, সুখে কাটে জবর।

কেমন করে হঠাৎ করে, শত্রু হলো তৈরী
ব্লগবাসিরা পড়লো মুষড়ে, আবহাওয়া বৈরী।

পর্ণ সাইট রাজাকারও, পাতায় পাতায় লিখে
করে দিলো লেখক কবির, স্বপ্নগুলো ফিকে!

কার যে এমন যায় জ্বলে যায়, কার যে জিদে পুড়ে
পর্ণ সাইটের তকমা দিয়ে, বদনাম দিলো জুড়ে।

বন্ধ করার পায়তারা হায়, করছে কারা চুপে
মরছে কারা হিংসেতে আজ, জ্বলছে আগুন ধূপে।

প্রতিবাদে হোক না মূখর, রাজপথ অলিগলি
মিছিল মিটিং হোক না সভা, ফুটুক আশার কলি।

প্রতিবাদের সাথে আছি, হোক প্রতিবাদ জোরে,
সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে।

হিংসুটেরা থাকুক পড়ে, জ্বলুক পুড়ুক মরুক
পিছন থেকে বদ মানুষ'রা, যা ইচ্ছে তাই করুক।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২


০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026