» বৃষ্টি ভেজা অনুভূতি অথবা বৃষ্টি কাব্য ১৮-২০
- কাজী ফাতেমা ছবি

১৮। আফোঁটা ফুলে লেগে থাকে বৃষ্টির ছাট, চুকে গেছে ধূলোবালির জেগে থাকার পাঠ
এখানে কেবল সজীব প্রহর, পরিচ্ছন্ন আমার শহর
নিমন্তন্ন রইলো, তুমি এসো, আমায় নিয়ে সুখে ভেসো.....
ভেজা অনুভূতি গায়ে মেখে, আমার ছবিটাই নিয়ো মন ক্যানভাসে এঁকে।

১৯। গোলাপী রঙ রঙনে বৃষ্টি এখনো লেগে আছে, ওরা লাজুক লতা, খুশিতে আচ্ছন্ন হয়ে পাপড়ি মেলে দাঁড়িয়ে থাকে মানুষকে মুগ্ধতা দিতে। আর আমি মুগ্ধতার দামে এসব কিনে নেই। বুকের বামে সন্তর্পনে রেখে দেই........যখনই বিমর্ষ ক্ষণ ধরে ঝাপটে আমি স্মৃতির ডালা খুলে সুখ রোমন্থন করি মুহুর্তেই।

২০। ফুটবে বলে অপেক্ষায় ফুলরা বসেছিলো ডালে ডালে, আচম্বিতে নেমে আসে অজোর বৃষ্টি, সুখে মুহ্যমান ওরা ফুটার কথা বেভোল ভুলে বৃষ্টি স্নানে রত। আমি মুগ্ধতা কুঁড়াই ওদের দেখে।


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026