এখানে আর শান্তি নেই........
- কাজী ফাতেমা ছবি

চাপা পড়ে যায় সব, চুপচাপ দেখে যেতে হয় সব অন্যায়
এখানে মানুষ নিরবে উঠে পড়ে অত্যাচারীর নায়,
মুখে কুলুপ এঁটে কান খারা করে রাখে লাচার মানুষ
আর ওরা উড়ায় স্বাধীনতায় অন্যায়ের ফানুস।
ফানুসগুলো জ্বলে জ্বলে উড়ে
যতদূর চোখ যায় দেখি দূর বহুদূরে।

এখানে রক্ত রঙছোপ চোখের জলের বৃষ্টিতে ধুয়ে গেলে
মানুষ ভুলে যায় নিমেষে,
একদা যারা হারিয়েছে তারা ছিলো ভাই বন্ধু কন্যা অথবা ছেলে।

এখানে আগেরদিন স্বচক্ষে দেখি হিংস্রতা,
রক্তহোলী, রাহাজানি যা ঘটে যায় ঘটনা
পরদিন কান পেতে শুনি হাওয়ায় ভাসে এ-যে সবই রটনা।

গুজব গুজব সুর উঠে হাওয়ায় হাওয়ায়
নিশ্চুপ শুনি বসে দখিন দাওয়ায়।
মিথ্যের আড়ালে সত্যরা গুমরে কাঁদে
আর আপামর জনতা পড়ে যায় সে মিথ্যের ফাঁদে।

কী করে ভুলে যাই,কী করে বুকের বামের ক্ষত মুছে দেই,
ভেজাল আর ইস্যুর চাপে পড়ে হারাই নিত্য জীবনের খেই;
কোথায় আছে তবে একফুটা শান্তি
শহরজুড়ে চারিদিকে অলিগলিতে ভ্রান্তি শুধু ভ্রান্তি।

এখানে মানুষ কথা বলে কম-যদি ধরে নিয়ে যায় যম!
এখানে মানুষ অন্যায় দেখে আড়চোখে তাকায়
রক্তের ছোপ হতে একফুটা রক্ত নিয়ে বুকের বামে মাখায়।
এখানে মানুষ কষ্টগুলো বুকে চেপে ধরে
ফিরে যায় বাঁচিয়ে জান যে যার আপন ঘরে।
August 6, 2018

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২


২৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026