সময়ের কাছে ক্ষমা নেই...
- কাজী ফাতেমা ছবি

দিন সে তো যায়, যাবে চলে হায়!
কে-বা শুনি আটকাতে তারে পারে
ঋতু যায় ঋতু আসে - বদলায়
বয়স সহসা চড়ে বসে ঘাড়ে!
দিন যায়-মন আঁধারেতে ছায়।।

সভ্যতা গড়ে সভ্যতা ভাঙ্গে ধীরে
মনের বাসনা যত আছে জমা
অপূর্ণতা সব এসে ধরে ঘিরে
মৃত্যু তব করে না আর কভু ক্ষমা!
দিন যায় মন বিষাদেতে হায়।।

আশা সব উড়ে সুদূরে মিলায়
প্রিয়জন সব ছেড়ে চলে যায়
সুখি কেউ দুঃখী কারো উছিলায়
সময় যায় ভেসে জীবনের নায়
দিন যায় টিকে থাকা বড় দায়।।

যায়- কেউ ধরে জীবনের হাল
বোঝা কাঁধেতে আগায় ধীরে আগে
যুদ্ধ - মিলাতে জীবনে ছন্দ তাল
থেকে যেতে হেথা মনে ইচ্ছে জাগে।
দিন যায়- ভেবে সহে নাকো গায়!!

কত স্মৃতি কত ইচ্ছে যাবে থেমে
আশা জাগে কখনো হতাশায়
বয়সের ভারে মন যায় ঘেমে
সুখ ক্ষণ- আশা জলেতে ভাসায়!
দিন যায় - অতীতরা বসে ঠাঁয়।।

কত কথা,গান কত আলোচনা
তোমাদের তরে রচি তব হায়!
শেষ হবে যার হয় নি সূচনা
আমারে ছেড়ে সময় ঐ পালায়!
দিন যায় মৃত্যু ডাকে আয় আয়!!

ভুল যত -ক্ষমা করে দিয়ো বন্ধু
কত দুঃখ দিই রেখো নাকো মনে
যাব সাঁতরাতে একা অথৈ সিন্ধু
মুছে যাবো আমি কোন এক ক্ষণে!
দিন যায় - শক্তি নাহি থাকে পায়!!

অভিমানে অনুরাগে যারা পাশে
স্মৃতি করে মনে রেখো বলে যাই
যারা ছিলে স্থির, মম কষ্ট নাশে
মরণের পরে পাশে ফের চাই!
সময় যায় - ক্ষমা করো আমায়!
September 23, 2016 at 12:20 AM
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৯


২৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৩-২০২৫ ২২:৩৫ মিঃ

অসাধারণ উপস্থাপন
দোয়া ও শুভকামনা

কাজী ফাতেমা ছবি
২৫-০৩-২০২৫ ০৯:৪৬ মিঃ

ধন্যবাদ মহি ভাইয়া ভালো থাকুন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026