মোহ শব্দ'রা রয়ে যায় অপ্রাপ্তির ঝুলিতে.....
- কাজী ফাতেমা ছবি

কিছু কিছু শব্দ আমা হতে ক্রমশ দুরে সরে যাচ্ছে;
কোনভাবেই যায় না ধরা, যায় না ছোঁয়া;
শব্দরা বড় নির্দয়,নিষ্ঠুরতার সীমা ছাড়ায়,
যে শব্দ শুনলে কানের গহবরে
সুপ্ত আগ্নেয়গিরি মুহুর্তেই বিস্ফোরিত হয়...
সেই শব্দগুলিই প্রবর্ধমান।

যে শব্দ বুকের ভিতর আকুলি বিকুলি করে নিরবচ্ছিন্ন..
অস্ফুটই তো রয়ে যায় ,
স্থান, কাল, পাত্র কখনো মিলাতে পারিনি;
নির্জিত মন হতে অবিন্যস্ত বচন নির্গলিত হয় আর
মনের কত বচনই থেকে যায় অপ্রকাশিত।

অতলে জমানো শব্দঝড়ের ঊর্ধ্বশ্বাসে
বুকের ভিতরে নি:শ্বাস বন্ধ হয়ে যাবার যোগাড়,
বলতে চাই,বলার যোগ্যস্থান হারাই
শুনতে চাই,কান পেতে সম্মুখে পা বাড়াই,
স্বপ্নের পুষ্পোদ্যানে আগ্নেয়গিরির জলন্ত লাভা,
উত্তপ্ত হতে হতে কান ফাটিয়ে শব্দ'রা পালায়
এলবেট্রসের পিঠে চড়ে,
হাত বাড়িয়েও ছুঁতে পারি না
কান পেতেও আর শুনতে পাই না।

আমি বুঝতে পারি লোভনীয় শব্দগুলো
হয়তো আমার প্রাপ্যতার ঝুলিতে নেই,
মুখ নিচু করে ছলছল চোখ এক আংগুলে মুছে নিয়ে
মনকে শক্ত লোহার খাঁচায় অবরুদ্ধ করে
তিক্ত বাক্যপাঠে ফের করি মনোনিবেশ ।
September 8, 2014 at 10:08 PM

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২


২৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026