সুখ নীহারিকা
- জিহাদ আমিন
সুখ নীহারিকা
-জিহাদ আমিন
সুখ নীহারিকায় দুঃখের সাগরে
মিলেমিশে সব একাকার কে কাহারে করিবে পার
তবু জিজ্ঞাস করি কেমন আছো সমাচার
পাশে থেকো সব সময় বিপদে করিও পারাপার।
আড়ালে রেখে নিজেকে খুঁজি সারাক্ষণ
জানতে চাই তুমি কি চাও মন
সহ্য করতে পারবে কি সকল দুঃখের দহন
এত এত দুঃখ ছাপা দিয়ে কি করে করো রাত্রি যাপন?
অধীর আগ্রহে যেই সুখের অপেক্ষায়
সেই সুখ পাওয়ার আমার আর কোন ইচ্ছে নেই
এখন আর সুখ নিয়ে ভাবতেও ইচ্ছে হয় না
ইচ্ছে হয় না কারো সাথে কথা বলতে
ইচ্ছে হয় না কারো পায়ের সাথে পা মিলিয়ে পথ চলতে
আমি সূর্যকেও দেখেছি একা একা নিজেই রৌদে পুড়ে জ্বলতে।
বন্ধু বিহীন জগতের প্রতি কেন এত মায়া
যেন যাযাবর মায়ায় পড়ে বেধেছে ঘর
যাহা সুখ সুখ দেখি তাহাও যে হবে পর,
তুচ্ছ জীবন নেশার ঘোরে কতইনা স্বপ্ন দেখে
এক এক করে জীবনের সকল ছবি যাই এঁকে
দেখিনি তবুও পিছনে ফিরে কভু নিজের ছায়া।
পারবে কি স্রোতের বিপরীতে সঙ্গ দিতে
দোষ গুন ভুলের ঊর্ধ্বে রেখে নিজেকে মানিয়ে নিতে?
আমি পেয়ে তাহারে মুগ্ধ হইবো কথার বাহারে
দিনগুলি থাকবে জীবনের সব সুখ সুখ হয়ে আহারে,
পাওয়া না পাওয়ার স্বার্থ বিহীন অমিয় সুখ
চলে যাওয়ার পরও কাটবেনা তাহার রেশ।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।