স্বার্থপরতা
- জিহাদ আমিন
স্বার্থপরতা
-জিহাদ আমিন
ব্যস্ততা আজ সবারই বেড়েছে তোমার আমার আমাদের
কেউ কারো অপেক্ষায় বসে নেই
মনে পড়ে তবে যদি আগ বাড়িয়ে মনে করিয়ে দিই-
যেন আমিই ছিলাম কতনা আপন
অহেতুক জুড়িয়ে দেয় কত আলাপন
এই চিত্র যেন কারো একার যেন পুরো সমাজের।
স্বার্থপরতা সম্পর্কের যত ধরেছে ছেদ
এক সাথে বসে দেখা হয় না প্রথম ভোরের একফালি রোদ
মানুষে মানুষে বেড়েছে যত ভেদাভেদ
অজান্তেই জমিয়ে রেখেছি হিংসার কত জেদ!
যে ছিল এ প্রাণের আপন সে হইলো পর
অচেনা আগন্তুক এসে বাঁধিলো ঘর
মনের মনিকোঠায় শূন্য হৃদয় যেন নড়বড়,
দূরত্ব বেড়েই চলছে এই সম্পর্কের দিনে দিনে
মধুময় সখ্যতা ছিল নিবিড়ে যাহার সনে
তাহারে খোঁজে তবুও মন যে কোন এক ক্ষণে।
ভেবেছিলে হয়তো তাহারাই হইবে সাহারা
কোন একদিন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলো দিবে পাহারা,
অবশেষে এই ভুল ও তাহার ভাঙলো তবে
সময় পেরিয়ে গেলে বুঝেই'বা আর কি হবে।
আজ সব পরাজয় আমি মেনে নিই
ধৈর্য ধরে ব্যর্থ জীবনের সকল কষ্টগুলো উড়িয়ে দিই,
এই জীবন কখনোই থামানো যাবে না
সে নিজ হতে যে পর্যন্ত থেমে নাহি যায়,
জীবনের পথেই আমৃত্যু থাকতে হবে দাঁড়িয়ে
প্রাণ থাকিতে দেহে সেই পথ যেন কখনোই নাহি যায় হারিয়ে।
কম্পিত হৃদয়ের মর্মাহত কত অভিযোগ
বিফলে গেল জীবনের যত সব ত্যাগ-
একই রক্তের বন্ধন স্বার্থের কারনেই হইলো ভাগ
দুই চোখ বন্ধ হইলে চিরতরে বুঝে নিও নিজের সকল লাভ!!
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।