সাদা কাফন
- জিহাদ আমিন
সাদা কাফন
-জিহাদ আমিন
এই জগৎ ছাড়িয়া পালাবো কোনখানে
অসাড় সকল কিছুই নিজ ধ্যানে জ্ঞানে,
বিলাসিতায় জীবন যেন ধরণীর সকল সুখ
অন্তর জপে এক-অন্য কথা কহে মুখ!
কোথায় নিয়ে স্থির করিবো আমাদিগকে
সেজদায় লুটিয়ে পড়িয়া ডাকি কত যে রবকে,
ভুলিয়া যাই খানিক বাদেই যেন সব
যাহা ভক্ষণ করি আত্মতৃপ্তিতে তাহাও ছিল অন্যের হক!
জানি বুঝি সকল কিছু হবে একদিন আমার পর
সুদে সুখ খুজিয়া তবু সাজাইতেছি রঙ্গিন ঘর!
সবই পড়ে রইবে এত প্রয়োজন আর এত আয়োজন
তিন টুকরো সাদা কাফন ছাড়া আর কিছুই চাহে না তো কবর।
গতকালও গত হইয়াছে কত গরিব ও বিত্তবান
সঙ্গী তাহার কিছুই হইলোনা ভাঙ্গা কুঠির বিলাসী দালান,
জ্ঞানের দুয়ার খোলো এবার বন্ধ করো নিজের মুখ
যাতনা যে সইতে পারে তাহারই তো সব সুখ।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।