মেহেরবান
- জিহাদ আমিন
মেহেরবান
-জিহাদ আমিন
হে আমায় সৃষ্টিকারী রব
আপনি তো জানেন আমার হৃদয়ের খবর সব,
আপনার কাছেই আমি সকল কথা বলি
আপনার দেখানো পথেই যেন আমি চলি।
আমার জরাজীর্ণ হৃদয়ে আপনি দিয়েছেন জোড়া
দিশেহারা আমি আপনার কাছে পাই সাহারা,
আপনার কাছে বলতে আমার কোন লজ্জা নেই
নিজেকে লুকানোর মত কোন সাজ সজ্জা নেই।
সুন্দর এই ধরণীর সবই আপনার রহমত
যাহা কিছু দেখি আঁখি মেলে দু'নয়নে মোর
চেয়ে চেয়ে থাকি তবু কাটেনা যে ঘোর
সকলি'তো আল্লাহ নামেরই বরকত।
সুশীতল বাতাস বিশাল খোলা আসমান
শুনি সমুদ্রের ঢেউয়ের কলতান
সকল সৃষ্টি গাহে আল্লাহ নামের গুনগান
এ জীবনও প্রেম সবই আপনারইতো মেহেরবান।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।