রুদ্ধশ্বাস
- জিহাদ আমিন
রুদ্ধশ্বাস
-জিহাদ আমিন
হে রুদ্ধশ্বাস তুমি এখনো যে অন্যের দাস
রক্তের বিনিময়ে তবু কেন করেছিলে বিশ্বাস?
যে বয়ে আনবে বলেছিল আলোয় আলো
চারিদিকে ছড়িয়েছে যেন তাহারই সর্বনাশ!
কোথায় রয়েছে তোমার সকল স্বাধীনতা?
তোমার জীবন বাজি রেখে অন্যের যত ব্যথা!
এই কেমন মানব প্রেম শিখাইয়াছো তুমি সখা
স্বার্থ বিনে একটিও বন্ধুর পাইনি তো কভু দেখা।
যেন তাহারা সকলেই দেশের তরে মুক্তিবাদী
তবে হোক যেমন করেই পাইতে হবে গদি!
খেটে যাচ্ছে ছল চাতুরীর খেলায় নিরবধি
মুক্তির মিছিলে যুক্তির খাতিরে-তোমার আমার স্বাধীনতার হইয়াছে সমাধি।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।