অর্থহীন সব
- জিহাদ আমিন

অর্থহীন সব
-জিহাদ আমিন

ভুল বোঝাবুঝি অনন্তকাল ধরে রয়েই গেল
জানি না এমন স্বভাবে তারা কি পেল,
জীবনের এই সাধ করিতে গ্রহন
জীবন্ত প্রাণ করে যায় আমরণ কারাবরণ
কত সাধানার ছলে আরাধনায় সাধুর জীবনও গেল।

দেখিয়া নতুন মুখ হৃদয়ে জাগ্রত হইলো নতুন সুখ
কিছু প্রেম কিছুটা ভয়ে বুক করিলো ধুকধুক,
এমন করিয়া রহিবে কি সে চিরকাল
এত এত ভোগ বিলাসিতায় যেন সুখেরি পড়িলো আকাল!

কিছুদিন পর দুইজন পড়ে রহিয়াছে দুই প্রান্তে
এতটুকু জীবনেও যেন কত সহস্র মহাকাল লাগে জানতে!
রাতের নীরবতা দেখেছে কত জোড়া চোখ কাঁদতে,
কেউ দুঃখ ভুলে একটু প্রেম পেলে ভাসায় সুখের তরী
সাধের জীবন গেল দু'চোখের জলে হইলো নদী।

নিজেকে কিছুটা সান্তনা দিতে দুঃখ করিলো প্রকাশ
হৃদয়েও জায়গা পেল-কথা কহিলো হেসে হেসে
বুঝতে পারেনি কেন এত কাছের এতটাই সে ভালোবাসে
অবশেষে স্বার্থ ফুরালে অর্থহীন সব-হইলো সর্বনাশ।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026