দুঃখ কথা
- জিহাদ আমিন

দুঃখ কথা
-জিহাদ আমিন

তুমি পেয়েছিলে যে স্বাধীনতা
সে কি বুঝিবে তোমার মনের ব্যথা-
লুকিয়ে রেখেছো মনে না জানি কত দুঃখ কথা
জানতে না পেরে গুনতে হলো এক জীবন ব্যর্থতা।

এই নিশ্চুপ নগরীর পুরো শহর শান্ত
একাকী মনে সকল কথাই একান্ত-
নিরব নিরবতায় শহর মন যেন ক্লান্ত
তুমি এলে না বলে ঝড়ের বেগে আমি সর্বস্বান্ত।

যে মর্মর ধ্বনি বাঁজিয়াছে প্রাণে
আমি সৌরভ বিলায়ে খুঁজি ফুল কোনখানে,
ঝরে পড়ছে আমার বাগানের সমস্ত ফুল
ছুঁয়ে দেখবো বলে হাত বাড়িয়ে হয়েছে যতটা ভুল।

তোমার এত এত নামহীন প্রেমের অপরিমেয় অবহেলা
যেন জীবনের নামে মরণ মরণ খেলা,
আমার চলে যাচ্ছে এমনি করেই এই বেলা
রঙ্গের ভবে রঙ্গিন দূসর কত রকম মেলা।

আবার ফিরে সন্ধা নেমে আসুক
মুষলধারায় বৃষ্টি হোক আমার শহরে-
বৃষ্টির জলের সাথে মিশে একাকার হোক আমার কষ্টগুলো
অপেক্ষার প্রহর শেষ-জীবন প্রেম সবকিছুই যে ফুরালো।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026