যাতনার জ্বালা
- জিহাদ আমিন
যাতনার জ্বালা
-জিহাদ আমিন
আমাকে ভাবতে দাও কবি
যাহা মনে আসে লিখে ফেল সবি!
তুমি জানো জীবনের মানে কি
তুমি কি বুঝো বেঁচে থাকাটা কি?
ওই নক্ষত্র তাহার সৌন্দর্য হারিয়ে বহুকাল আগে
যাতনায় কতনা জ্বালা অভিমান রাগে,
আজ আর কেউ নেই তার সাথে
অন্ধকার ওই রাত জানে কত কথা হয় চোখে জলের সাথে।
সবটুকু পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো
এমন জীবনের একটা'তো গতি হতো?
দেখতো কত যে রঙ্গিলা রঙ্গিন স্বপন
এই জীবনের সুখ হাসি সবই যেন ছিল তাহার জন্য।
ওই পাড়ের অপেক্ষায় বসে বসে দিন গুনে
এই সুর সাধনা প্রেম মিথ্যে সবই তারে বিনে-
কখনো পথের ধারে দাঁড়িয়ে জানতে চায় জনে জনে
আমি কি তাহার দেখা কোনদিনও পাবো না?
কবির কলম এখানেই থেমে যায়
কম্পিত অন্তর পুরো শরীর তাহার ঘেমে যায়,
কবি ছুটছে লোক অরণ্যে লোকালয়ে
খুঁজতে তাহার কারন কেন হলো কবিতার অকাল মরণ সেই ভয়ে।
এই গায়েই হেসে খেলে কাটতো জীবন কবিতার
এখনো চোখের সামনে ভাসছে যেন ছবি তার,
হঠাৎ করে কোথায় হারিয়ে গেল কবিতা
ধূসর মলিন হাসি খুশি মাখা সেই ছবিটাও?
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।