অপেক্ষা
- জিহাদ আমিন
অপেক্ষা
-জিহাদ আমিন
ভালোবাসা সখী ভালোবাসা
যে সুখের মোহে প্রাণেতে জাগে আশা,
আমায় খুঁজে পাবে তোমারও হৃদয়ে
প্রাণেতে তোমার প্রেমের ঘ্রাণেতে।
এই রাত্রি তুমি রেখো মনে
আমি তুমি দুইজন পৃথিবীর দুই কোনে
তবুও রয়েছি মিশে এক মনেতে-
আমি আসবো ফিরে আবার
তোমায় ছুঁয়ে দিয়ে করবো মোহিত।
কত সুখের সময় পেরিয়ে গেল
তুমি আমি আজো যেন এলোমেলো,
কত দিন মাস বছর এমনি করে ফুরালো
যেই তুমি এ হৃদয়ে মোর জ্বেলেছিলে ভালোবাসার আলো।
তুমি রহিবে আমার হৃদয়ের মধ্যখানে
এই ধরণীর সকল দূরত্বের ব্যবধান একদিন থাকবে না
হয়েতো থাকবো না আমি নয়তো তুমি-
অপেক্ষায় থাকবো পরপাড়েও
তুমি ছিলে আমার সেইদিনও বলবো আমি।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।