পুলসিরাত
- জিহাদ আমিন
পুলসিরাত
-জিহাদ আমিন
হিজাব না পরিয়া যে ভুল করিয়াছো নারী
পুরুষ তুমিও ভুল করিয়াছো না রাখিয়া দাড়ি,
ভুলে কি গিয়াছো তোমরা সব
কে করিয়াছেন তোমায় সৃষ্ট? কে তোমার রব?
তোমাকেও একদিন দিতে হবে পরপারে পাড়ি।
যে দেহের আজ এত বড়াই অহংকার
পচে গলে সেও তো হইবে মাটি
নিজের ঈমান আমল করেছো কতখানি খাঁটি?
কত দম্ভ নিয়া দুনিয়ার জমিনে তুমি হাঁটো
কত রাজা বাহাদুর হইয়াছে ধ্বংস পিছনে তাকিয়ে দেখো।
এই জগৎ সংসারের মোহ মায়া সবই যেন মিছে
জানিনা'তো তোমায় এত আর্কষণ করিয়াছে কিসে!
কোথায় তোমাদের পূর্ব জনেরা আজ?
যাহারা ব্যস্ত ছিল নিয়ে দুনিয়ার যত কাজ
আখেরাতের আসল কাজেরই তারা করেনি'তো খোঁজ!
নিজেকে সঁপে দাও এখনি আল্লাহর কাছে
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখিও তোমার কি আছে,
এই দিন রাত আজ সকলি তোমার-শুধু নিজের করে নাও
যখনি সময় পাও সেজদায় পড়ে যাও
পারাপারে সুন্দরও সহজ হোক দুনিয়াও পুলসিরাত।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।