পথের সাক্ষী
- জিহাদ আমিন
পথের সাক্ষী
-জিহাদ আমিন
কেউই ফিরে আসবে না শুধু তুমি কেন
বুকের ভিতর তবুও শূন্যতা হাহাকার যেন-
এই পথে ফিরবে না কোনদিনও সে
পথের সাক্ষী তাহার দু'পায়ের চিহ্ন
এই ঘর ছিল তার সব তাও জরাজীর্ণ।
সাক্ষাতে হতো কত যে আলাপন
কহিতো জমানো হৃদয়ের সকল সুখ বেদন-
যেন কিছু কথা হলেই জীবন হইতো ধন্য
এই জগতে সৃষ্টি মোরা একে অপরের জন্য
বিদায়ের পর যতদূর দৃষ্টি যায় তাকিয়ে দেখি সব শূন্য।
মৃত্যুর জন্যই যেন এই বেঁচে থাকা
তোমার এই স্থানও একদিন হবে ফাঁকা-
আর হবে না কভু তাহার সাথে দেখা
হৃদয়ের গহীনে জমে আছে অজস্র হারানোর ব্যথা
দিনশেষে আমরা সকলেই তো একা।
হয়তো তোমারও আর ফেরা হবে না
ফিরলেও দেখবে না কোনদিনও প্রিয় কিছু মুখ-
ভাবতেই দু'চোখের কোনে জমে অশ্রু
কেউ ছিল প্রিয়জন কেউ বা প্রাণের প্রিয় বন্ধু
এই ধরণী অনন্তকাল ধরে যেন তোমার আমার শত্রু।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।