পাগল কবি
- জিহাদ আমিন
পাগল কবি
-জিহাদ আমিন
শুনো প্রিয়তমা-বলি তোমায় কিছু ব্যথা
আমি ঝাঁকড়া চুলের কবি নই
এত গহীনে যাওয়ার সাধ্য এখনো আমার হয়নি
শুধু হুম বললেই বুঝিবো তোমার মনের কথা।
ধীরে ধীরে বাড়াচ্ছি নিজের সাধনার গতিপথ
সাধ করিতে পূর্ণ করিলাম স্রষ্টার নামের শপথ
আরেকটু সময় আমায় দাও
জগতের প্রতি সকল মায়া ভুলে
ভালো বাসিবো তোমায় প্রাণ খুলে।
এক ধরণীর লোক আমায় হয়তো বলবে পাগল
আমি তো তোমার প্রেমে পাগলই হতে চাই,
আমার পিছনে পিছনে ছুটবে গলির ছেলেপেলে
কেউ কেউ চিল্লাইবে পাগল এসেছে বলে
তুমি কি তখন আমার সঙ্গী হবে?
বলি শোন কোন কিছুই চাই না গো আমি তুমি বিনে।
এই সাধনার কখনো কি শেষ হবে?
সময় এমনি করে কত যুগের পর যুগ পার হবে,
ধ্যানে বসিয়া বসিয়া তাহারে হইতে হবে সাধু
কতক গনকেরা করিলো কত যে যাদু,
সকল কিছু লুটাইয়া পড়িলো তাহার পদতলে
অবশেষে সবই গেল সাধ সাধনা বিফলে।
যেখায় চলে না কোন রাজ্যের রাজার শাসন
রানীর মুখের কথাই তাহার প্রিয় ভাষণ,
এ রাজত্ব লিখে দিলাম তোমায় প্রেমের বদলে
রাজ্য ছেড়ে রাজা হয়েছে পথের ভিখারি
কে বুঝিবে এই জগতের প্রেম কত যে ভারী?
ধীরে ধীরে বাড়তে শুরু করছে বয়সের চাপ
মিটে গেলে যৌবনের যত ছিল অভিমান রাগ,
এক পড়ন্ত বিকেলে এসে তোমার সামনে হাজির
মাথা ভরা ঝাঁকড়া চুলে পাগল কবি-
আমার সকল সাধনা আজ হয়েছে সাধন
দোহাই লাগে খুলে দাও আমার সকল বাধন
কথা দিলাম কবি কবির কবিতা তোমারই সবি।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।