অনুপস্থিত আমি
- জিহাদ আমিন
অনুপস্থিত আমি
-জিহাদ আমিন
এই বিদায় বড়ই কষ্টের
শেষ বারের জন্যেও থাকতে পারিনি পাশে
কেমন আছি কে বলবে গো আর হাসি মুখে?
দেখা হবে না আর কভু প্রিয় মুখখানা
বলা হয়নি কত কথা ছিল জানা অজানা।
ব্যথা অনুভব হয় হৃদয়ের গভীরে
কি সুখের লোভে পড়ে ছেড়েছি ঘর?
এত আপন হয়েও আজ আমি যেন তার পর
একদিন আমারও বিদায় হবে ঠিক এমনই করে।
এই পৃথিবী বড় নিষ্ঠুর
কাউকেই সে তাহার বুকে রাখে না
তবু আমি বলে বলে বেড়াই আমারই এই দুনিয়া!
যেতে হবে সবাইরে একদিন হঠাৎ করে
পড়ে রবে সব যেমন ছিল ঠিক তেমনি করে
জায়গা হবেনা'তো আমার নিজেরই ঘরে।
ক্ষণিকের এই দুনিয়ায় আমি এক মুসাফির
তবুও করছি আলিশান ভাবে থাকার আয়োজন
কত দেশ বিদেশে নিজের হয়েছে স্থির!
ফেরা নাও হতে পারে ফিরে পারে অতীতের ঠিকানায়
পা বাড়াই তবুও মোহে পড়ে অজানায়
একই রক্তের বন্ধন-অনুপস্থিত আমি জানাজায়।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।