কবিতা শোনো
- জিহাদ আমিন
কবিতা শোনো
-জিহাদ আমিন
কবিতা আমার ফিরে আসিয়াছে বহুদিন পর
বসিয়াছে আবার তাহার নিজস্ব আসনে,
আমি তাকে আর কখনোই হারাতে চাই না
কি চাও তুমি কবিতা সুখ নাকি যন্ত্রণা?
দুঃখের মাঝেও রয়েছে সুখ-কবিতা তাহা জানতো না।
কবিতা হারাতে বসেছিল তাহার সব
কোকিলের মধুর সুর পাখিদের কলরব,
কৃষকের মাঠের স্বপ্নের সোনালি ধান
কৃষাণীর আশার আলো মুখে একগাল পান,
মৌমাছিরা উড়ে উড়ে বসে এ ফুল ছেড়ে ঐ ফুলে
আরো কত নাম না জানা শত সহস্র ফুলের ঘ্রাণ।
কবিতা ভাবে আমি তাহার কত যে পর
আমাকে পেয়ে হয়তো পায়নি সে মনের মত বর
যদি কখনো ছেড়ে যাই-মনে থাকে তাহারো যে ডর,
আমি বলি কবিতা শোনো-
সবই তোমার আপন আমি আমার এই ঘর,
তুমি ছাড়া ধরণীর তরে কে আছে'গো আমার এতটা আপন
কার হৃদয়ে করেছি আমি সুখের বীজ বপন?
একদিন তোমার সামনেও হাজার দুয়ার দেখিবে খোলা
হয়তো ক্ষণিকের ভুলে হইবে তুমিও মনভোলা
কিছুটা সুখ উপভোগ করো,মোহের দরজায় প্রবেশ করো
আর কিছুই নেই অবশিষ্ট-জানবে এবার তুমি কতটা একেলা,
জীবনের মানে নয়তো কোন খেলা
যদি এমনি ভাবেও কেটে যায় বেলা
পেতে হবে তোমাকেও আমার মতোই অবহেলা।
যে অতীত ভুলতে পারিনি প্রেমের আহ্বানে
তুমি আজো আছো বেঁচে প্রাণের জাগরনে,
সেই মায়ায় আর কেউ নয় তুমিই আছো
আজো মোর প্রেমের ঘরে তুমিই বসত করো,
শুনো আগে তুমি কিছুই ছিলে না-এখন তুমিই সব
এখন শুধু তোমাকেই চাই জানে আমার রব,
অন্য জীবন অন্য কিছু ভাবতে পারিনি আমি
কবিতা তুমি ছাড়া অধরাই যেন আমার এই প্রেম কাহিনী।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।