স্বর্গের সুঘ্রাণ
- জিহাদ আমিন
স্বর্গের সুঘ্রাণ
-জিহাদ আমিন
খুশিতে মেতে উঠে গুলি চালিয়ে বুকে
প্রিয়জন স্তব্ধ স্বজন হারা শোকে
বুকের মানিক আমার কেন নিলো-যে কেড়ে?
রক্ত রঝাচ্ছে কাফেরেরা নিরিহ অবুঝ প্রাণের
শুধুই অপেক্ষায় তাজা রক্তের ঘ্রাণের!
যুদ্ধের দামামা বাজছে দেশে দেশে
অত্যাচারীদের ধ্বংস করিতে বীর সেনারা সেজেছে রণ সাজে,
এই পৃথিবীতে সহজ সরল মানুষের জীবন চাই
কিছুক্ষণ আগে যে নিহত হয়েছে সেও যে আমারই ভাই,
তাকে কেউ মৃত বলো না,শহীদেরা কখনো মরে না
স্বর্গের সুঘ্রাণ তাদের নাকে এসে লাগছে যেন
বুলেট কামানের সামনে বুক পেতে দিতেও তারা ডরে না।
প্রিয়তমা তোমার অপেক্ষায়
স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে থাকবো আমি পরপারে
কথা যে দিয়েছিলাম যাবো না কখনো তোমার একা রেখে,
এই অপেক্ষার শেষ হবে এইতো ক্ষণিক পরেই
যে হিম্মত যুগিয়েছো তুমি আমার এই সংগ্রামে
ক্ষণে ক্ষণে বেজেছে কানে লড়ে যাও এক আল্লাহর নামে
এমন জীবন সঙ্গী ভাগ্যে মিলে'গো কয় জনের?
প্রিয় সন্তানেরা আমার জন্য কেঁদোনা বাবা হারানোর শোকে
শহীদ বাবার সুখের স্মৃতিগুলো জড়িয়ে রেখো বুকে,
আশা রাখি তোমরাও পা বাড়াবে একই পথে
ইনশাআল্লাহ দেখা হবে ফিরে আল্লাহর জান্নাতে।
কথা হবে আবার আমাকে পাড়ি দিতে হবে আরো পথ
জাগ্রত হও হে যুবক বুকে রাখো হিম্মত,
তোমার সালাত কোরবানী জীবন মৃত্যু সবই হোক আল্লাহর জন্য
ইহকাল পরকাল দুই জগতেই হবে তুমি ধন্য,
কত সুখ আমার এমন একটি জীবন পেয়ে
দেখো চন্দ্র সূর্য সুখ তারারাও আমার মুখের পানে আছে চেয়ে।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।