নতুন করে
- জিহাদ আমিন
নতুন করে
-জিহাদ আমিন
নিজেকে থামিয়ে দিলাম এখানেই
নতুন করে ফিরে ঘুরে দাঁড়াবো বলে-
জীবন চলছে যেন অতীতের মত ছেলে খেলার ছলে
এখনই থেমে যাও অনেকে বেড়েছো মন বলে
আমি যেন ছন্নছাড়া পা বাড়াই বিপথগামীদের দলে।
আমার সকাল দুপুর সন্ধা সবই যেন আঁধারে
রাত বলে কত আর আমায় কাঁদাবে-
আঁখি খোলো কিছু বলো যোগ দাও পাখিদের দলে
যারা ফিরবে বলে নীড়ে চলে আপন গতিতে ধীরে
কথা দাও আসবে আবার আপন ঘরে ফিরে।
কোথায় আমার চোখ জুড়ানো ঘাসের সবুজ?
হাতের ছোঁয়ায় ঘুরে দাঁড়ায় হৃদয়ের সুর অবুঝ-
হবে ফিরে দেখা কোথায় গেলে তার?
সত্যিই তো মন বড় একা খোঁজে যে তাহারে
শিশির ভেজা ঘাসে রুপালি রূপের বাহারে।
ফিরবে বলে পরাজিত দল আসেনি কেউ জানাতে স্বাগত
ক্ষান্ত সকলি যতজন ছিল তারা আগত-
কোথায় ফুলের মালা কেটে যাচ্ছে যে বেলা?
কোথাও নেই কেউ নিজের মৃদু হাসি ছাড়া
পিছনে পড়ে গেলে জীবনের আর রয়না যে এত তাড়া।
চোখের সামনে সকলেই পরিচত মুখ
ভাবেতেই শুরু হয় কম্পন ধকধক্ করে বুক-
ভেঙ্গে পড়া সম্পর্কের কতখানি লাগবে জোড়া?
চারপাশে ঐশ্বর্য অর্থ বিত্তের বেড়া
নিজের বলে আপন কিছুই নেই শুধুই নিজে ছাড়া।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।