জলাঞ্জলি
- জিহাদ আমিন
জলাঞ্জলি
-জিহাদ আমিন
যেই সুখের আশায় জীবন দিয়াছি জলাঞ্জলি
যেটুকু সুখ ছিল মোর তাও যে গিয়াছে চলি!
তাহারা যে ছিল অতি কাছেরই প্রিয়জন
এমনও বিরহ যাতনার কথা আমি কাহারে যে বলি?
ভেবেছিনু হয়তো এখানেই হবে সুখের শুরু
একটু বেশি ভরসায় পাওয়ার আশায়
ভয়ে বুক কাঁপছিল দুরুদুরু,
যাতনা আমারে কি কভু পিছু ছাড়ে
দিনে দিনে মিছে মরীচিকায় ব্যথা আরো যে বাড়ে
সুখে নেই কেউ এই কথা কে বলিবে কাহারে।
নীরব এ প্রাণের কত যে বার হয়েছে মরণ
আসেনি কেউ নিয়ে সাদা কাফন আমায় করিতে বরণ!
ক্ষণে ক্ষণে হয় এই হৃদয়ে রক্তক্ষরণ
মাটি ছাপা দেওয়ার আগেই এ দেহের হয়েছে দাফন।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।