দাম্ভিকতা
- জিহাদ আমিন

দাম্ভিকতা
-জিহাদ আমিন

বিপদে পড়লে সকলেই পরিবর্তনের সুর টানে
কেউ দাম্ভিকতা পেরিয়ে স্ব-বুদ্ধি বা জ্ঞানে!
বলি এতোদিন ছিলে তুমি কোনখানে?
কতজন আপন ঘরে রইতে পারেনি তোমারি অত্যাচারে
নিজে একটু ভালো হইতে যদি কিছুদিনও আগে
ওই তো সেদিন পা মাটিতে পড়েনি তোমার অহংকারে!

বাহা আজ সেই তুমিই সেজেছো ভালো
চেয়ে দেখো অন্তর ভিতরে করেছো কতখানি কালো!
সাধু সেজে ঢাকতে চেয়েছো বুঝি নিজের মুখোশ
আড়াল করে সকল অপকর্ম-উপরে আমার কি দোষ!

এখানে আমরা সকলেই জ্ঞানী
কোনটা ভালো কোনটা মন্দ সেটাও তো জানি
শুধু ছাড়তে পারিনি নিজের অতি লোভখানি!
যেই জীবন চলে গেছে শেষে মাটির কবরে
চিরজীবনের মুক্তি মিলতো একটু সবরে
মাছ মাংসের বদলে সাদা ডাল ভাত রাখতে না হয় আহারে।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026