বীর সন্তান
- জিহাদ আমিন
বীর সন্তান
-জিহাদ আমিন
আমি সেই সন্তানদের জন্য কাঁদি
যেই মা জানে না তার ছেলের মৃত্যু হয়েছে,
অপেক্ষায় পথ চেয়ে আছে-
জানে না তাহার সন্তান আর কোনদিন ফিরে আসবে না মায়ের কোলে।
হাসপাতালের মর্গে এখনো পড়ে রয়েছে অসংখ্য লাশ
যার পরিচয় মেলেনি আজো,
কি দোষ ছিল অবুঝ শিশুর
যে হয়েছে অকালে পিতৃহারা
কার কাছে চাইবে বাবার আদর-দেখবে তাহারে কারা?
অভাগা স্ত্রী জানতে পারেনি এখনো
আসমান সমান মাথায় উপর ছাদ প্রিয়তম স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে ওরা,
তাহার খোঁজে মানুষের দুয়ারে দুয়ারে যেন দিশেহারা
কে দিবে তাহারে স্বামীর খোঁজ,কার কাছে পাইবে সান্তনা?
চারিপাশে দেখি এতো এতো মায়া কান্না
কারো পোড়া বাড়ির শোকে-কারো ক্ষমতা অর্থের লোভে!
এতো এতো তাজা প্রাণের মৃত্যু তবু কারো কারো চোখে জল নেই
যে পথশিশুর মৃত্যু হয়েছে তাহার তো কোন দল নেই
এত নির্মম নিষ্ঠুর বিকৃত মানুষের মনুষ্যত্ব-মানবতা!
আমি সেই বীর সন্তানদের জন্য কাঁদি
যারা হাসপাতালে বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন
হয়তো'বা কেউ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন,
স্বাধীনতাই ছিল তাহাদের একমাত্র প্রাপ্তি
খুনি স্বৈরাচারের হাত থেকে এই দেশকে দিয়েছেল মুক্তি।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।