মুক্তি চাই
- জিহাদ আমিন
মুক্তি চাই
-জিহাদ আমিন
রক্তে লাল আজ বিজয়ের পতাকা
কত লাশের বিনিময়ে লোভ ছাড়বে এ ক্ষমতার?
কত প্রাণ গেল যে অকালে হারিয়ে
পতাকা হাতে ছিল রাজপথে দাঁড়িয়ে
পারবে কি বলো দিতে তাহাদের ফিরিয়ে?
মুক্তি চাই মোরা মুক্তি চাই
মুক্তি চাই মোরা মুক্তি চাই
আজ যে শহীদ হলো সেও তো আমার ভাই।
এ প্রাণের দাবি বলছি
মুক্তির পথে মোরা চলছি,
বিদায় দাও গো মা হাসি মুখে
শেষ বারের মত করে জড়িয়ে নাও একটু বুকে
অধিকার আদায়ে মোরা লড়ছি।
আর কত অত্যাচার সহ্য করবো মুখ বুজে?
২৪ -এর সকল শহীদের ভিড়ে
আমায়ও নিও গো মা তুমি খুঁজে
সত্যের পথেই মোরা লড়ছি
রাজপথ থেকে আমি বলছি
মুক্তি চাই মোরা মুক্তি চাই
মুক্তি চাই মোরা মুক্তি চাই
মুক্তি চাই মোরা মুক্তি চাই।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।