বেওয়ারিশ লাশ
- জিহাদ আমিন

বেওয়ারিশ লাশ
-জিহাদ আমিন

মা মা...
কে কে..কে ওখানে কে,কে আমায় ডাকছে-
মা আমি তোমার খোকা মা
খোকা তুই এসেছিস
কোথায় ছিলি খোকা তুই?
তোর অপেক্ষায় মায়ের চোখে ঘুম নেই
তোর শোকে কান্নায় এখন চোখেও ঝাপসা ঝাপসা দেখি
আগের ভালো ভাবে দেখতে পাইনা খোকা,
কেন এত দেরি করলি খোকা?কোথায় ছিলি এতোদিন?
তোকে না পেয়ে মা যেন আজ মৃত্যুশয্যায়,
জানিস খোকা-
তুই ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে মা এক মুঠো ভাতও মুখে দিইনি
মনে আছে তোর-
তুই বলেছিলি মা আমি ইউনিভার্সিটি থেকে ফিরে এসে এক সাথেই ভাত খাবো
তুই তো আর ফিরে এলিনা খোকা।

জানো মা আমি তো ফিরে আসতে চেয়েছি তোমার কোলে
ওরা বুলেটের আঘাতে আঘাতে ঝাঁজরা করেছে আমার বুক
পুরোটা শরীর করেছে ক্ষত বিক্ষত হত্যা করেছে আমায় দলেবলে,
কত আকুতি মিনতি করে বলেছি ছেড়ে দাও আমায়
আমায় হত্যা করো না,মা আমার অপেক্ষায় পথ চেয়ে আছে,
ছোট বোনটি আমার আসার সময় বলছিল
ভাইয়া তুমি ফিরে আসতে আমার জন্য চকলেট চিপস নিয়ে এসো,
তোমরা হত্যা করো না আমায়,ছেড়ে দাও আমায়
দয়া করে হত্যা করো না আমায়..
ওরা কেউই শুনেনি আমার কথা,কেউ বুঝতে চায়নি আমার বুকের ব্যাথা,
বড়ই নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করলো আমায়।

ওরা কেন এমন করলো মা?
আমি তো ওদের কোন ক্ষতি করিনি
শুধু নিজের অধিকারটুকু চেয়েছিলাম
বাঁচার মত করে বাঁচতে চেয়েছিলাম,এই কি ছিল আমার অপরাধ?
আমার তো সবই ছিল
মা বাবা ভাই বোন প্রিয়জন আত্নীয়স্বজন
আমার লাশটা তো তোমাদের কাছেও পাঠিয়ে দিতে পারতো,
শেষ বারের মত করে বিদায়ের বেলায় একটি বার মুখখানা তোমরা দেখতে।

জানো মা ওরা ওদের নিজেদের অপরাধ পাপ ঢাকতে কাউকেই দেয়নি আমার খোঁজ,আমার করেছে নিখোঁজ
আজ আমি হয়েছি বেওয়ারিশ লাশ-
আল্লা-হু আকবার -আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার -আল্লা-হু আকবার
আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হ, আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হ...

আসস্বলা-তু খাইরুম মিনান্‌ নাওম, আসস্বলা-তু খাইরুম মিনান্‌ নাওম..।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026