পরাজিত বাংলাদেশ
- জিহাদ আমিন

পরাজিত বাংলাদেশ
-জিহাদ আমিন

চারিদেকে শুনি মিথ্যার সয়লাব
যেন মিথ্যুকেরাই করেছে জয় লাভ!
কিছুটা হেসে নাও,মিথ্যাকে ভালোবেসে নাও
বিচার একদিন হবেই,দিতে হবে সকল পাপের হিসাব।

এখানে অবুঝ শিশু,সন্তান হত্যার বিচার নেই
এখানে মানবতা মনুষ্যত্বের কিছুই নেই
এখানে মানুষের জীবনের কোন মান দাম নেই।

সাম্যের তরে দেশ বাঁচাতে করেছিল আহ্বান
দেশকে ভালোবেসে গেয়েছিল তাহার গান
এ দেশেরই পতাকার তলে নির্মম ভাবে কেঁড়ে নিলো কত সহস্র প্রাণ
অথচ এই দেশই তাদের রক্ষা করবে বলে করেছিল পণ!

চোখ বুজলেই শুনি আর্তনাদ কান্নার শব্দ
রাজপথে লেগে আছে রক্তের দাগ
আকাশে বাতাসে ছড়িয়েছে লাশের গন্ধ,
কেউ হারিয়েছে বুকের মানিক ধন কেউ'বা প্রিয়জন
কোথায় দিবো বিচার?কার কাছে চাইবো জবাব?
লাশের উপর দাঁড়িয়ে আমি এক পরাজিত বাংলাদেশ।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026