ধিক্কার
- জিহাদ আমিন
ধিক্কার
-জিহাদ আমিন
খোকা আমার ফিরবে বাড়ি কেন এত হচ্ছে দেরি
কোথায় খোকা তুই আসবি কবে?
তোর অপেক্ষাতে সময় যে আর পেরোয় না
এপাশ ওপাশ করেও শেষ হয় না মায়ের পায়চারি,
কেউ একজন এসে বলছিল
ওই তো এই দিকেই আসছে একটি লাশের কফিন
বুলেটে করেছে ঝাঁঝড়া তাজা রক্তে রক্তাক্ত বুক
কে করলো গো এমন খুন কেড়ে নিলো মায়ের সুখ?
খোকা আমার যুদ্ধে গেছে
আদায় করতে নিজেদের নায্য অধিকার
দস্যুরা তারে খুন করছে উপাধি পেল রাজাকার!
খুনি বসে সিংহাসনে তাজা রক্তে রাঙালো তার হাত
নিরিহ অবুঝ প্রাণের বিনিময়ে ভোগ করছে ক্ষমতার স্বাদ!
করিয়া আত্নচিৎকার জানাই তারে ধিক্কার
তুই রাজাকার,তুই রাজাকার,তুই রাজাকার।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।