মিথ্যে আয়োজন
- জিহাদ আমিন

মিথ্যে আয়োজন
-জিহাদ আমিন

অনেক অনেক স্বপ্ন দেখানো যায়
অনেক কথা বলে রঙ্গিন ভাবনায় ফেলা যায়,
তবে যার যায় সেই বুঝে
তাতে অন্যের কি যায় আসে ।

বয়ে যাওয়া জীবনের সাথে কতজন এসেছিল
কে কখন কাহারে ভালোবেসেছিল সেই জানে,
যার নামে হৃদয়ে হয় রক্তক্ষরণ
মেনে নেয় হাসি মুখে যদি আসেও মরণ।

এই কঠিন পাষাণ হৃদয়ে এত ভালোবাসা নেই
যা একজন ছাড়া অন্য কাউকে দিতে পারি,
যে টুকু আছে তাহা নিয়েই বাঁচা দায়
কতজন প্রেম ভালোবাসা বেশি ছিল বলেই যেন অসহায়,
তাহাতেও তবু থাকে হারানোর ভয়
কিছুই নেই এমন অবশিষ্ট করিবো বিনিময়।

আমি কারো ভালোবাসার মানুষ হতে পারিনি আজো
যেথায় থাকে স্বপ্ন রঙ্গিন মোহ-মায়া-ময় এক জগৎ
মিথ্যা আশ্বাস বিশ্বাসে যেন একে অপরের দাস,
সবাই মুক্তি চায়,চায় স্বাধীনতা
প্রেম ভালোবাসায় যেখানে থাকে শুধুই ত্যাগ
হারতে চায় কয়জনা যদি না থাকে নিজের লাভ!

আমি কঠিন হৃদয়ের মানুষ
আমার অন্তরে কোন প্রেম নেই,নেই ভালোবাসা
দেখাতে পারিনি যত প্রিয়জন শত মিথ্যা আশা
এই জগৎ পৃথিবী আমার জন্য এক বন্দি খাঁচা
এতেই আমার জীবন এখানেই হয় থাকা।

তুচ্ছ এই পৃথিবীর মাঝে কত করে সাজাই ঘর সংসার
জেনেও সবকিছু আমার হবেই পর,
এক দিন হঠাৎ করে হারিয়ে যাবে প্রিয়জন
নিস্তব্ধ হবে সবই -এখনই ধীরে ধীরে নিজেকে থামিয়ে দিই
মিছে মিথ্যে এই ধরণীর যত সব আয়োজন।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026