ভয় লজ্জা
- জিহাদ আমিন

ভয় লজ্জা
-জিহাদ আমিন

কি ভেবেছিলুম আমি তাহারে
জীবনের এক কোনে ফেলে দিলেন সকল হতাশা
দেখালেন এক নতুন প্রাপ্তির আশা
পূর্ণতায় স্রষ্টার শ্রেষ্ঠ ধরণীর চাওয়া।

কোথায় আমি এত ভয় লুকাবো
পড়ে যাওয়ার ভয়,লজ্জা লজ্জিত হওয়ার ভয়,
কত সহস্র বার নিজের ঈমান করেছি ক্ষয়
শেষ বিচারের দিন স্রষ্টার মুখোমুখি হওয়ার ভয়।

ভয় যেন চারিদিক থেকে আমায় আঁকড়ে ধরে
অতীত অতীতের কর্ম ভাবলেও লাগে ভয়
ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে লাগে আরো বেশি ভয়
ভয়ের এই জগতে আমি যেন ভীতু এক পথিক।

যে পথের শেষ ঠিকানা আমার জানা নেই
কোথাও যেতেও যে কারো কোন মানা নেই,
যাবো কোথায়,কোথায় গিয়ে তবে আমি থামবো
এমন ভাবনায় ভেবে দিশেহারা এই বুঝি থেমে যাই।

নিজের বলে এখানে কিছুইতো নিজের নয়
কি নিয়ে যাবো সঙ্গে?কে হবে সঙ্গী?
কারো সাথে হবে কি নিজের ভালো মন্দের বিনিময়?
শুধু শুধু জমা করি,এই জমির মালিকও যে কেউ নয়!

এমন জ্ঞান আহরণের পথে পা বাড়াতে পথ দেখাও
যে জ্ঞান নিয়ে যাবে জান্নাতে
জীবনে আর কিছুই চাওয়ার থাকবে না
আল্লাহর দরবারে তব এই দু'টি হাত পেতে,
নিদ্রা বিহীন শেষ রাত্রি আরামের ঘুম হারাম করে
জায়নামাজে বসে প্রভুর রাহে মগ্ন
সকল পাপ ভয় মুছে যাক দু'চোখের জলরাশি কান্নাতে।।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026