শেষ বিকেলের সূর্য
- জিহাদ আমিন

শেষ বিকেলের সূর্য
-জিহাদ আমিন

এমন জীবন কোথায় থাকে
ও আমি দেখবো কবে তাহারে
যে জগৎ রঙ্গে গা না ভাসাইয়া নিজেরে যায় ভুলে
কেমন সুখী ভ্রমর হলে বলি বসবে এমন ফুলে
যেথায় পাইবো তাহারে আমি দেখবো আঁখি মেলে,
জীবন আমার গেল জলে থাকি-রে মন বেখায়ালে
খাঁটি সোনা চিনলি না-রে
বুঝবি কবে আর-নাকি জীবন ফুরালে!

ও জীবন তুমি কি শেষ বিকেলের সূূর্য হবে?
থাকবে না কোন পিছুটান
নেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার ভয়
চলছে চলবে নিজস্ব গতিতে হবে না যার পরাজয়।

কেউ খোঁজে না তাহারে হৃদয়ের মায়ায়
পথ শেষ না হলেও তার সময় হলে সে ঠিকই হারায়
কেউ ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ায়
তবুও কি তারে কভু ধরা যায়!

চলেছি কিছুটা পথ তার সাথে আমিও
সে কাহারো জন্য অপেক্ষা করতে জানে না
এই ধরণীর কোন মানব মানবীর ধার ধারে না
নেই কোন প্রেম নেই কোন হিংসা
চোখের সামনেই হারিয়ে যায়,তবুও সে কারো নাহি হয়।।


২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026