সাজা
- জিহাদ আমিন
সাজা
-জিহাদ আমিন
আর কোন ইচ্ছে নেই,নেই কোন ভবিষ্যৎ
ভাবনারা বাঁধতে চায় না নতুন কোন বাসা,
বিবেকের কাছে প্রশ্ন কে অসৎ আর কে সৎ
মরীচিকার জর্জরিত এক পৃথিবীর আশা!
সকাল তো প্রতিদিনই হয় একই ভাবে
সংসার ধোঁকা সরল মন বার বার সাজে বোকা,
প্রতিনিয়ত প্রতিযোগিতায় ব্যস্ত কে কাহার আগে যাবে
হার মেনে নাও জীবনের পথ হয়ে যাবে সোজা।
কি চেয়েছো?তবে কিছু কি পেয়েছো
একটু প্রশান্তি খুঁজে পাবে নিজের মন?
তবুও লিখে রেখো না হৃদয়ে কি হারিয়েছো
বিষাক্ত বিষে ছেয়ে যাবে মুখও ভুবন!
এমন সাজা হয়তো কোন কালেই শেষ হবে না
মাঝ পথে থেমে গেলেও কিছু জীবন,
সমাপ্তি হবে সকলেরই কেউই চিরকাল রবে না
কলুষিত করে কি আর হবে,ছড়িয়ে দাও সকল রং।।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।