অভিযোগ
- জিহাদ আমিন
অভিযোগ
-জিহাদ আমিন
জীবনের দায় কারো নয়
জীবনের শুধুই দায় বেদনার!
সাধনার সাজা আমারও হোক
হয় মৃত্যু চাই,নয়'তো মুক্তি চাই।
আমার কোন আনন্দ নেই
আমার হৃদয়ে ভালো লাগার কোন স্থান নেই,
প্রতিনিয়তই নিজের কাছে হই আমি নির্যাতিত
যন্ত্রণা পেয়ে পেয়ে অন্তর হয়েছে ক্ষত বিক্ষত।
আমি যেন প্রাণ বিহীন এক জড়বস্তু
কারো হাসি কান্না দেখে নিজের মাঝে পবিবর্তন অনুভব হয় না,
কেড়ে নিয়েছে এই প্রাণের সকল সুখ
ঘৃণার আকাশে কালো মেঘে ছেয়ে গেছে কিছু মুখ!
জীবনের নামে এত এত অভিযোগ
সেচ্ছায় আমৃত্যু করা কারাভোগ!
উচ্চাকাঙ্ক্ষা প্রাপ্তির নেশায় অন্তরে বাসা বেধেছে রোগ
নিজেদের কর্মের ফল-দিই ভাগ্যের দোষ!!
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।