সরলা রমণী
- জিহাদ আমিন

সরলা রমণী
-জিহাদ আমিন

বলি তুমি কে গো রমণী?
কোথায় তোমার বাড়ি?
কোথা হতে আসিয়াছো মনেরও দুয়ারে
পরনে লাল বেনারসি শাড়ি?

দেখিয়াছি তোমারে বহুবার স্বপ্নেরও ঘোরে
ঝাপসা ঝাপসা মুখ
হারিয়ে যেতে হঠাৎ করে কেঁপে উঠতো বুক,
না জানি দেখা অদেখার লুকোচুরির মাঝে পেয়েছিলাম কি পরম সুখ!

কখনো যে পেয়েছি শরম
ছোঁয়া পেয়ে হাতগুলি ছিল তোমার কোমল নরম
খোঁপায় বেঁধেছো গোলাপ ফুল
তুমিই এসেছো সেদিন স্বপ্ন আমার হয়নি তো ভুল!

চুপ থেকো চুপিসারে কভু কথা বলো না
বন্ধ হয়েছে সকল দুয়ার খুলেছি মনের জানালা
আমার আবার ওদিকে যেতে মানা
কতজন করে কানাকানি হয় যদি জানাজানি
আমি যে তার উত্তর জানিনা।

বয়েছে দক্ষিণা হাওয়া,বাতাসে উড়ছে চুল
রিনঝিন জুমকা বাজে বাজে কানের দুল,
ওই চোখে তাকিয়ে থেকো না
প্রেমে পড়ে যাবে মন তোমার
দোহাই লাগে আমায় জানে মেরো না।

চলে যাও দূর দূর কোন দূর দেশে
হাসি খুশি থাকবে বাঁচবে রানীর বেশে
প্রাণ যাবে বলি তোমার এসো না আর বেশি কাছে
তুমি জানো না এখানে ভালোবাসা নেই
আছে দু'চোখের অত্রু
চারিদিকে যাহা দেখ সবাই এরা প্রেমের শত্রু!

তুমি সরল মনের সরলা রমণী
ভাগ্য তাহার আসমান সমান হইবে যাহার ঘরনী
যদি সে তোমায় ছিনতে পারে
কেমন করে এমন লক্ষীর হাত ছাড়ে?
কপাল পোড়া সে যে তোমায় চিনতে পারেনি!!


২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026