সত্যের মুক্তি
- জিহাদ আমিন
সত্যের মুক্তি
-জিহাদ আমিন
দেহ হয়েছে রক্তাক্ত দেয়ালে পিঠ ঠেকে গেছে
ধীরে ধীরে কিছু শক্তি করেছি সঞ্চয়
ভেবেছিলাম এইবার মুক্ত করবো তোমাদের
দূরে ঠেলে অতীতের নিষ্ঠুর ভয়ানক ভয়
নিবো এক সঙ্গে মুক্ত শ্বাস স্বদেশ করবো জয়,
মনে হয় সেটা আর সম্ভব হবে না
চারদিক হতে ঘনিয়ে আসছে ঘোর কালো অন্ধকার
রক্ত খেকো পশুদের ঠোকরে
কেড়ে নিচ্ছে প্রাণ নবজাতক শিশু,নাবালক, নারী,বৃদ্ধার
চোখ বুঝলেই কানে বাজে ক্ষত বিক্ষত প্রাণের চিৎকার!
কই কাউকেই'তো পাইনি বাড়িয়ে দিবে মানবতার হাত
অত্যাচারিদের বিরুদ্ধে এক সঙ্গে রুখে দাঁড়াবে
বন্ধ করবে জালিমদের এই রক্ত রক্ত খেলা নিষ্ঠুর সংঘাত!
কত কতক ছিল আমাদেরই জাত ভাই
আমাদের এই কঠিন বিপদে যদি তোমাদের নাহি পাই
এমন কঠিন দিন তোমাদেরও আসবে একদিন
অচিরেই চোখের সামনে হাজির হবে এমন দুর্দিন,
তোমাদের রক্তেও একদিন ওরা হাত রাঙ্গাবে
বলো আর কিসে কত প্রাণ নিলে তোমাদের ঘুম ভাঙ্গবে?
ছিন্ন বিচ্ছিন্ন একেলা রয়ে এক এক করে মরবে!
এক হও মুক্তির সংগ্রামে দাও ঐক্যের ডাক
ভেঙ্গে চুরে করে দাও চুরমার শত্রুর কালো হাত
এই বিজয় আমাদের,হবে হবেই সত্যের মুক্তি
মানি না মোরা পৃথিবীর কোন জালিম পরাশক্তি
সালাহউদ্দিন আইয়ুবির উত্তরসূরী মোরাও,দিবো এর কঠিন জবাব।।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।