ফিরে আবার
- জিহাদ আমিন
ফিরে আবার
-জিহাদ আমিন
আমার কোন গল্প কবিতায় তোমাকে পাইনি
তুমি ছিলে হৃদয়ে,
প্রকাশ করিনি কোনদিনও এমন ভালোবাসা
শুরু করার আগেই যায় যদি শেষ হয়ে
যা রয়েছে প্রাণেতে মিশে যায় না তাহা ক্ষয় হয়ে।
আমি ছিলাম বড়ই অভাবী
তুমি ছিলে কোমলময় প্রেম স্বভাবী,
চোখে আচরণে অঙ্গভঙ্গিতে বহুবার প্রকাশ করেছো
ভালোবাসো আমায়,প্রাণে আর নাহি কিছু চায়
প্রেম ছিল তবুও সব শূন্যময় যাতনায়
ছেয়ে গেছে জীবন বিষাক্ততায় নীল বেদনায়
হবেনা মিলন জেনেও কত থাকা যায় এমন আশায়।
তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল ফিরে আবার
সময় কারো জন্য অপেক্ষা করে না তেমনি মানুষও
খুঁজে নেয় যে যাহার মত করে নতুন গতিপথ
দোষের কিছুই নয় সকলেই দেখে নিজের ভবিষ্যৎ
আমি হয়ে গেলাম আরবের মরুর যাযাবর।
এই ব্যস্ততাও একদিন থেমে যাবে
কোথায় খুঁজিয়া কে কাহারে পাবে,
ভাবি এই বুঝি এই বুঝি হলো শেষ
যেথায় গেলে কেউ আর ফিরে না-রয়েছে এমনও দেশ
আশা ভালোবাসায় বেঁচে রয় যে হয় বিশেষ।।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।