অভিযোগ
- জিহাদ আমিন
অভিযোগ
-জিহাদ আমিন
এই ধরণীর মায়া আমাকে আর আকর্ষিত করে না
সারাক্ষণ নিঃসঙ্গ একেলা একা অনুভব হয়
তিল তিল করে হৃদয়ের সকল মায়া মমতা হয়েছে ক্ষয়
বুঝতে চাই না কখন যায় সূর্যাস্ত-কখন হয় সূর্যোদয়!
ভুলে যেতে চাই এই জীবন জীবনের সকল কিছু
মুসাফির এই জীবনের প্রতি দেখাতে হবেনা দয়া
আজ এপারে-কাল হয়তো থাকবো ওপারে
মন মায়া মমতায় আবদ্ধ রাখতে চাইনা জীবন এই ধরণীর ঘরে।
নিজেকে হারিয়ে ফেলার সকল পথ বন্ধ
শোকের পাহাড়ের চূড়ায় বসিয়া করছে আনন্দ!
হিংসা নয় মনে কয় নিই অতীতের সকল প্রতিশোধ
যে যাতনায় জ্বলে পুড়ে প্রাণে বেধেছিল মরণ রোগ।
কোথায় তুমি আমার সকল সুখের ছায়া
কতদিন হয়েছে গত তবুও যে দেখা হয়নি তোমার?
হবে না আর ধরণীতে স্বর্গের সাথে দেখা-এই কথা কি মানা যায়
আমি অধম পারিনি শরীক হতে শেষ বিদায়ের জানাজায়।।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।