অন্তর বাণী
- জিহাদ আমিন
অন্তর বাণী
-জিহাদ আমিন
আল্লাহ আল্লাহ জপি মনে
আল্লাহ ছাড়া কে আছে গো আপন ত্রিভুবনে;
তিনি আঁধার পেরিয়ে আলো আনেন
অন্তর ভিতর বাহিরের সকল খবর তিনি জানেন
আমার কত পাপ গুনাহ আড়ালে তিনিই ঢাকেন
বান্দার অন্তরে প্রভুর প্রেমে পবিত্র এক ছবি আঁকেন।
আল্লাহ আল্লাহ জপি মনে
আল্লাহ ছাড়া কে আছে গো আপন ত্রিভুবনে;
তুমি ক্ষুধা পেলে অন্ন জোগাও
মোরা অধম বেঁচে আছি তোমারই করুণায়
হাত তুলেছি তোমার দরবারে এক অসহায়
কবুল করিও মোনাজাতে অন্তর যাহা চায়,
আল্লাহ আল্লাহ জপি মনে
আল্লাহ ছাড়া কে আছে গো আপন ত্রিভুবনে।।
২৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।