তুমি শুধুই তুমি
- জিহাদ আমিন
তুমি শুধুই তুমি
-জিহাদ আমিন
যত দিন যায় মনে চায়
আরো বেশি করে তাকে চিনতে
আরো বেশি বেশি করে কাছে টানতে,
ভালোবাসা বুঝি হয় এমন
কখনো হয় না যে তা পুরাতন।
এই তো কয়দিন আগে তিন যুগে পা দিয়েছে
বুঝতেই পারিনি কখন যে
সময় গুলো গেলো পার হয়ে,
মনে হয় ওই তো সেদিন
সে যে এসেছে আমার ঘরে।
এর আগে আমি কখনোই তাকে দেখিনি
প্রথম যেদিন দেখলাম মনে হল
কতোনা বছর বছর ধরে আমি যেন তাকে চিনি জানি,
আমাকে যখন ও দেখে সে কি তার লজ্জা
এই লজ্জা নয় যে কোন হীনতার
এই তো দু'জনার মনে পবিত্র ভালোবাসায়
ভরে ওঠেছিল ফুল সজ্জায়।
আজও ওকে দেখলে যেনো মনেই হয় না
এতগুলো সময় কেটে গেছে,
সেই প্রথম দেখার মানুষটিই সারাক্ষণ ঘুরে বেড়ায়
যেনো আমার মনের ও আঙ্গিনাতে,
শুধু বলতে চায় মন
একটি কথাই বারে বারে তাহারে
ভালোবাসি ভালোবাসি ওগো
বড্ড বেশি ভালোবাসি আমি তোমাকে।
তুমি কি কোন শিল্পীর আঁকা ছবি
কেন মন চায় বারে বার
শুধুই যে ওগো তোমায় আমি দেখি,
তুমি হয়'তো ভাবতে পারো
কোন কবির লেখা কবিতা আমি পড়ে শুনাচ্ছি,
ও গো না...না এ যে মোর হৃদয়ের মাঝে গাঁথা
তোমায় ভালোবাসার কথা বলছি।
জানো আমি আজ অবধি বলতে পারিনা
তোমায় যে আমি কত খানি ভালোবাসি,
শুধু এইটুকু জানি তুমি আছো বলেই হয়'তো
এই পৃথিবীর মাঝে আমি আজও বেঁচে আছি,
আমার শ্বাস প্রশ্বাসে মনে প্রাণে
বিশ্বাসে নি:শ্বাসে ওগো তুমি শুধুই তুমি।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।