নির্মম
- জিহাদ আমিন
নির্মম
-জিহাদ আমিন
কি নির্মম নিষ্ঠুর এই পৃথিবীর বিচার
ক্ষমতার জোরে যখন তখন
যে কাউকে চাইলেই করতে পারে অত্যাচার!
আমি মানিনা তোমাদের এই আদালত বিচারালয়
যাহার বিচারক অবৈধ ক্ষমতার কাছে করে মাথা নত
পায় অত্যাচারি শাসকদের ভয়।
অত্যাচারিদের মুখোশ খুলে দিতে চায় বলে
ভোগ করতে হচ্ছে নির্যাতন সাজা,
ফাঁসে দেশদ্রৌহিতার মামলায়,খাটতে হয় জেল
আরো কত ভোগান্তি হয়রানি হয় হামলা
নিজেদের অপরাধ ঢাকতে দেশে নতুন নতুন আইন বানায় রাজা!
খুঁজি আমি কোথায় আমার স্বাধীনতা?
শুনতে পাই রাজা মন্ত্রীর মুখের মধুর বুলিতে
শূন্যের কোঠায় তলানিতে ঠেকেছে প্রাপ্তির ঝুলিতে,
ওরা কি অন্ধ চোখে কিছুই দেখেনা?
কবে জন্ম হবে এমন বীর সেনাপতির
পারবে ওদের চোখের কালো চশমা খুলতে
দেখবো দু'চোখের শান্তি নিয়ে ফাঁসির দড়িতে তারা ঝুলছে।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।