একা
- জিহাদ আমিন
একা
-জিহাদ আমিন
একদিন এই পথে আর কারো ফেরা হবেনা
হয়ে যাবো দু'জনই অপরিচিত
যুগের পর যুগ পেরিয়ে যাবে
সকাল গড়িয়ে সন্ধা নামবে
একই পথের ধুলো কেউ মাড়াবেনা।
এমনি করে গত হয়ে কত
মনে পড়ে হয়তো কখনো দু'একবার
মন চাইলেও কথা বলা সম্ভব নয়
জানিনা জীবন এমন কেন হয়।
মন চাইতো যদি এমনি করেই কেটে যেত এই জীবন
কত আপন ছিল দু'জনার এই মুক্ত গগন
ভুলে যায় শুধু মানুষ কেন,নিষ্ঠুর এই ভুবন।
চলার পথের সঙ্গী,সুখের সাথী,সবই ছিল সে
সময়ের পরিবর্তনে বলি তুমি ছিলে কে?
ভুলে যায় সব,কিচিরমিচির পাখির কলরব
তারায় জমকালো রাতের আকাশের চাঁদ
সকল কিছু দূরে ঠেলে ধরতে চেয়েছিল যাহার হাত!
সব কিছুই যেন সাজানো,অতীতে কারো লেখা
সবই যেন সে জানতো,হবে এমনি করেই দু'জনার দেখা
কে দেখেছিল তখন কার হাতের রেখা,
চলে যাবে কোন একদিন দূরে বহুদূরে
একই ছাদের নিচে হবে বসবাস তবুও আসবেনা ফিরে
সকল সুখ স্বপ্ন জীবন সবই ছিল তাকে ঘিরে
তুমি,আমি,আমরা,অবশেষে সকলেই যেন একা।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।