শূন্য আমার এই ঘর
- জিহাদ আমিন
শূন্য আমার এই ঘর
-জিহাদ আমিন
মাগো আমি এসেছি ফিরে
কত স্মৃতি স্বপ্ন ছিল আমার তোমায় ঘিরে,
প্রতিদিন কত চেনা জানা মুখ দেখিতে পাই
তোমাকে দেখিতে পাইনা'গো মা সকল লোকেদের ভিড়ে।
তুমি ছাড়া শূন্য আমার এই ঘর
দেখতে পরিপূর্ণ আপন সবকিছু তবুও যেন পর,
কে বুঝিবে এই ধরণীতে এক স্রষ্টা বিনে
কতটা যন্ত্রণা কত কষ্ট হয় বুকের ভিতর।
কাটেনা যে সময় সকাল কিংবা সন্ধা
বুঝতে চায় না কিছুতেই আমার এই মনটা
চলে গেছো আমায় ছেড়ে মাগো দূর বহুদূরে
আসবেনা জানি আর কোনদিনও ফিরে।
সারাক্ষণ দু'চোখের সামনে ভেসে ওঠে তোমার মায়াবী মুখখানা
ফিরে যেতে চায় মন যে আমার বারে বার তোমার কাছে
নিজেকে আমি কিছুতেই করতে পারিনা মানা
কত যে ভালোবাসতাম মা তোমায়-তাহা বুঝি আর বলা হলোনা।
দেখা হবে ফিরে মাগো আল্লাহর জান্নাতে
চেয়েছি নামাজের পর কান্নায়রত মোনাজাতে,
আবার হবে মনের তৃপ্তি নিয়ে কত যে কথা
সেইদিন হতে রইবোনা আমি আর কখনো একা।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।