সীমানার কাঁটাতার
- জিহাদ আমিন

সীমানার কাঁটাতার
-জিহাদ আমিন

বেদনাময়ী কি নাম দিবো আমি এই বেদনার?
আমার পৃথিবীটা দিনে দিনে কেমন জানি ছোট হয়ে আসছে
কেউ কাঁদছে কেউ'বা হাসছে আমি দেখছি
পড়েছে সীমানার চারপাশে কাঁটাতার।

শ‍্যাম র্বণের ছেলেটির চোখে মুখে ছিল মায়া
নীরব নীরবতায় পড়েছিল মায়াবী ছায়া,
সে চায় মুক্ত আকাশ নিজের একটি পৃথিবী
যেমন করে উড়তে উড়তে নিজের শহরে হারায় স্বাধীন পাখিটি।

সীমানার কাঁটাতারে বন্দি মনের সকল দাবি
স্বপ্নরা চোখের সামনে এসেও হারিয়ে যায়
অভাব ক্ষুধা বাস্তবতায় দুঃস্বপ্ন পিছন পিছনে তাড়ায়
সে জানেনা কার হাতে রয়েছে তার জীবনের চাবিকাঠি।

বেদনাময়ী তুমি কি দেখেছো তাহারে?
কতকাল ধরে দাঁড়িয়ে ছিল তোমারি অপেক্ষায় পথ চেয়ে,
ভেবেছিল হবে তোমার সাথে কিছু কথা
দূর হবে ক্ষুদ্র ক্ষুদ্র করে জমে থাকা এক অসমাপ্ত হৃদয়ের কিছু ব‍্যাথা।

সেদিন হেঁটেছিলাম দু'জনে কিছুটা সময় ধরে এক সাথে
তাহার দৃষ্টি জুড়ে ছিল সবুজ শ‍্যামল নিষ্পাপ প্রকৃতি
জীবনের ক‍্যানভাসে আঁকা ছিল সাদা কালো দুর্লভ কিছু ছবি
যাও তুমি আজ থেকে স্বাধীন-নিজ হতেই দিয়েছিলাম তারে এই স্বীকৃতি।

এক দিন হয়তো তার অনেক নাম হবে-হবে জগৎ বিখ‍্যাত কেউ
ভুলে যেতে পারে জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঢেউ,
দেখা হলে একটি বারের জন‍্য হলেও মনে করিয়ে দিও তাহারে
বলিও-আমি সেই বেদনাময়ী-যার অপেক্ষায় যুগের পর যুগ ছিলে তুমি পথ চেয়ে।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026