কারাবরণ
- জিহাদ আমিন

কারাবরণ
-জিহাদ আমিন

এই জীবন আমাকে নিয়ে যাবে মৃত‍্যুর দ্বারপ্রান্তে
কি প্রয়োজন এমন জীবনের
এ দেহে প্রাণ থাকিতে যদি নিজেকে নাহি পারি জানতে?
ওরা জোর করে ভয় দেখিয়ে অস্ত্রের মুখে
সবাইকে বানাতে চায় নিজেদের গোলাম
ওঠতে বসতে পেতে নমনীয়তার সালাম!

তারা করিতে চায় ইসলাম ফতোয়ায় বিভক্ত
কেউ ইসলামকে আঁকড়ে ধরে ঈমান করেছে শক্ত
কারো বিভক্তির ভেড়াজালে জরাইয়াছে নিজেদের রক্ত,
বসে বসে খাওয়া দু'হাত পেতে চাওয়া
ধরণীর প্রতি প্রাণে জাগে আরো কত মায়া
স্রষ্টার সৃষ্টির প্রতি দেখাতে পারেনি দয়া!

জীবন কি এখানেই সীমাবদ্ধ
পরিবার পরিজন সংসার জীবন
ধ‍্যানে মগ্ন হইয়া খোঁজা আপন সুখের ভুবন?
ওদের জুলুমের বিরুদ্ধে কেউ দিয়েছিল হুঙ্কার
ধসে পড়েছিল শত সহস্র প্রাণের হৃদয়ের জংকার
ছিল সত‍্যবাদী সত‍্যের পথে থেকে করেছে কারাবরণ।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026